অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে ইউএনও’র বিদায় সংবর্ধনা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৮২৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথকে দৌলতখান প্রেসক্লাব থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় দৌলতখান প্রেসক্লাবে বদলী জনিত কারণে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া  উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান ,সাংবাদিক, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, পেশাজীবি এবং বিশিষ্ট নাগরিকরা আলাদাভাবে তাকে এ সংবর্ধনা দেন।

৩০তম বিসিএস কর্মকর্তা  জিতেন্দ্র কুমার নাথ গত ২০১৮ সালের ২৮ মার্চ দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা   হিসেবে যোগদান করেন।  তার কর্মদক্ষতার কারণে দৌলতখান উপজেলায় ব্যাপক আলোচিত ছিলেন এ কর্মকর্তা। তিনি দৌলতখানে অনেক বাল্যবিয়ে বন্ধ করেছেন।

তার হস্তক্ষেপে দখলমুক্ত হয়েছে অসংখ্য খাস জমি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন অসংখ্য মাদক ও অসাধু ব্যবসায়ীকে। বন্ধ করেছেন ইটের ভাটা, পরিবহন নৈরাজ্য, টোকেন চাদাঁবাজি, মাটি, বালু ও ভূমিদস্যুতা।

জাল দলিল সৃজন ও পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তার হাতে সাজা পেয়েছে অনেক ছাত্র শিক্ষক। এ কারণে স্থানীয়দের কাছে তিনি ছিলেন বেশ প্রিয় একজন মানুষ।

বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন,  সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যয়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেনু, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান শরীফ, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি জামাল,সহ প্রমুখ  ।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...