বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৯
২৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে জাহাজের ধাক্কায় সাত আরোহীসহ ৩০০ টন লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা সাতজন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন। ডুবে যাওয়া ট্রলার থেকে বিপুল পরিমাণ লবণ মেঘনা নদীতে ভেসে গেছে। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।
ট্রলারের মাঝি মো.বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দিলোয়ারা-৩ নামের ট্রলারে করে প্রায় ৩০০ টন লবণ নিয়ে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে তুলাতুলি এলাকায় নদীতে ট্রলারটি নোঙর করে রাখা হয়।এ সময় পেছন দিক থেকে আসা একটি জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে ট্রলারের একাংশ ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরবর্তীতে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও তীরের কাছাকাছি এসে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাতজন আরোহী সাতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

তবে ট্রলারটিতে থাকা , প্রায় ১৭ লক্ষ টাকার ৩ হাজার ৪ শত বস্তা লবণ নদীতে ভেসে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলার মালিকপক্ষ।
এদিকে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু করা হয়।
এদিকে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এখনো ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত