অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ১ ও ৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ-১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৬ রাত ১০:৩৬

remove_red_eye

৩৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ১ ও ৩ আসনে ১৫ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ভোলা-১ আসনে জাতীয় পার্টির মো. আকবর হোসেন ও স্বতন্ত্র রফিজুল হোসেন এবং ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ।

শনিবার (৩ জানুয়ারী) দিনভর ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ তথ্য জানান। 
ভোলা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মো. আকবর হোসেনের দাখিলকৃত নির্বাচনী হলফনামার সঙ্গে আয়কর বিবরণীর মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে এই আসনের স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের দাখিলকৃত এক শতাংশ ভোটারদের তালিকায় অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহর মনোনয়ন পত্রের সাথে দাখিল করা স্বাক্ষরিত ভোটারদের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ভোলা-১ (সদর) আসনে বৈধপ্রার্থীরা হলেন, বিএনপির গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল)।
ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন অহমেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোছলেহ উদ্দিন, জাতীয় পার্টির কামাল উদ্দিন ও গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়ব।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-১ ও ভোলা-৩ আসনের ১৫জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে দাখিলকৃত তথ্যে অসংগতি থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ১২ প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...