অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার ৪টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৩

remove_red_eye

৩২৪

   ৭ জনের মনোনয়ন পত্র বাতিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়ন বৈধ এবং ৭ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার যাচাই-বাছাইের শেষ দিন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এই তথ্য নিশ্চিত করেছেন। 
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমানের দেওয়া তথ্যে জান যায়, ভোলা-১ সদর আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন, ভোলা -২ আসনে ৯ জনের মধ্যে ২ জন, ভোলা-৩ আসনে ৬ জনের মধ্যে ১ জন এবং ভোলা -৪ আসনে ৭ জনের মধ্যে ২ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। অপর দিকে ভোলা-১ আসনে ৭ জন, ভোল-২ আসনে ৭ জন, ভোলা-৩ আসনে ৫ জন এবং ভোলা -৪ আসনে ৫ জনের  প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। 
ভোলা-১ সদর আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম নবী আলমগীর, বিজেপির ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মো: ওবায়দুর রহমান,   গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আশ্রাফ আলী।
হলফনামায় স্বাক্ষর না থাকা এবং হলফনামায় বর্ণিত সম্পদের সাথে আয়কর রিটার্ন এ বর্ণিত সম্পদের গড়মিল থাকায় জাতীয় পার্টি (লাঙ্গল)  প্রার্থী আকবর হোসের এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের দাখিলকৃত ১% ভোটারের সাথে নির্বাচন কমিশনের ভোটার তালিকার মিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 
ভোলা -২  ( বোরহানউদ্দিন ও দৌলতখান)  আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। এতে  ০৯ জন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা  হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: মহিবুল্ল্যাহ খোকন এবং অপর  স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম। 
স্বতন্ত্র প্রার্থীদ্বয় যে ১% ভোটার সমর্থকের তালিকা জমা দিয়েছেন তার মধ্য থেকে ১০ জনকে দৈবচয়ন করে তাদের সঠিক তথ্য পাওয়া যায় নাই। তাই  দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়।  
ভোলা -২ আসনের বৈধ সাত প্রার্থী হলেন বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।
ভোলা-৩  আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ৫ প্রার্থী হলেন বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলের প্রার্থী মাওঃ মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী (মাওঃ কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব (ট্রাক)।
বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থী হলেন এডভোকেট রহমতউল্যাহ সেলিম। ওই আসনের মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোস্তফা কামাল, জাতীয় পাটির মিজানুর রহমান,  আমজনতার দলের জালাল উদ্দিন রুমী , জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলনের আবুল কালামসহ ৫ প্রার্থীকে মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা। 
এছাড়া হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণীর সাথে আয়কর রিটার্নের গড়মিল থাকায় ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দীনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১% ভোটার সমর্থন সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।


মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...