বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৩
২৮৪
৭ জনের মনোনয়ন পত্র বাতিল
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়ন বৈধ এবং ৭ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার যাচাই-বাছাইের শেষ দিন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমানের দেওয়া তথ্যে জান যায়, ভোলা-১ সদর আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন, ভোলা -২ আসনে ৯ জনের মধ্যে ২ জন, ভোলা-৩ আসনে ৬ জনের মধ্যে ১ জন এবং ভোলা -৪ আসনে ৭ জনের মধ্যে ২ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। অপর দিকে ভোলা-১ আসনে ৭ জন, ভোল-২ আসনে ৭ জন, ভোলা-৩ আসনে ৫ জন এবং ভোলা -৪ আসনে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
ভোলা-১ সদর আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম নবী আলমগীর, বিজেপির ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মো: ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আশ্রাফ আলী।
হলফনামায় স্বাক্ষর না থাকা এবং হলফনামায় বর্ণিত সম্পদের সাথে আয়কর রিটার্ন এ বর্ণিত সম্পদের গড়মিল থাকায় জাতীয় পার্টি (লাঙ্গল) প্রার্থী আকবর হোসের এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের দাখিলকৃত ১% ভোটারের সাথে নির্বাচন কমিশনের ভোটার তালিকার মিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
ভোলা -২ ( বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। এতে ০৯ জন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: মহিবুল্ল্যাহ খোকন এবং অপর স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম।
স্বতন্ত্র প্রার্থীদ্বয় যে ১% ভোটার সমর্থকের তালিকা জমা দিয়েছেন তার মধ্য থেকে ১০ জনকে দৈবচয়ন করে তাদের সঠিক তথ্য পাওয়া যায় নাই। তাই দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়।
ভোলা -২ আসনের বৈধ সাত প্রার্থী হলেন বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ৫ প্রার্থী হলেন বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলের প্রার্থী মাওঃ মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী (মাওঃ কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব (ট্রাক)।
বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থী হলেন এডভোকেট রহমতউল্যাহ সেলিম। ওই আসনের মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোস্তফা কামাল, জাতীয় পাটির মিজানুর রহমান, আমজনতার দলের জালাল উদ্দিন রুমী , জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলনের আবুল কালামসহ ৫ প্রার্থীকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা।
এছাড়া হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণীর সাথে আয়কর রিটার্নের গড়মিল থাকায় ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দীনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১% ভোটার সমর্থন সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত