চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩
২৯৬
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চরফ্যাশনে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
চরফ্যাশন কৃষি অফিসের আয়োজনে সোমবার (৫জানুয়ারি) বেলা ১১টায় ৩০ জন কৃষককে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি ফলের উৎপাদন বৃদ্ধির জন্য তরমুজ প্রদর্শনী দেওয়া হয়।
প্রদর্শনীর আওতায় প্রত্যেক কৃষককে ভালো জাতের মানসম্মত তরমুজের বীজ, সার, স্প্রে মেশিন, বেড়ার নেট, বালাইনাশক, সাইনবোর্ড, শ্রমিক মজুরির টাকাসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, উপসহকারী কৃষি অফিসারসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে এ প্রকল্পের আওতায় চরফ্যাশনে শতাধিক মিশ্র ও একক ফলের বাগান প্রদর্শনী, উচ্চ মূল্যের সবজি চাষ প্রদর্শনী, বস্তায় আঁদা চাষ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা কৃষকদের হাতে উপকরণ তুলে দেন এবং প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য কৃষকদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, “টিস্যু কালচার ল্যবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনে উচ্চ মূল্যের ফল, সবজিসহ অন্যান্য ফসলের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়ন হচ্ছে।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক