বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৬
২৪৭
৩টি ড্রেজার মেশিন জব্দ
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ৫ জনকে আটক করা হয়। রবিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার গংগাপুর ইউনিয়নের চরবাঘমারা এলাকার বোরহানউদ্দিন অংশে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর বাগমারা চওে রবিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো মনির, হাসান বেপারী, মো আলমগীর, মো মিরাজ, মো মোকছেদ নামক ৫ জনকে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় বালু উত্তোলন কাজে ব্যবহারিত ৩টি ড্রেজার। রাতে ড্রেজারগুলো আটক হলেও চর থেকে ওইগুলো সোমবার দুপুরে উপজেলা সদরে আনা হয়। জব্দকৃত ড্রেজার তিনটি সহকারী পরিচালক (বন্দর ও পরিবহণ) ভোলা নদী বন্দর, ভোলার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এসময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
জানা যায়, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলার দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুজ্জামান জানান, উল্লিখিত ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত