অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলার আটককৃত আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৯ রাত ০৮:১০

remove_red_eye

৮৫৩

মনপুরা প্রতিনিধি ।। মনপুরায় চাঞ্চল্যকর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডে আটককৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সহ আবু কালাম, দিবাকর ও ভাড়াটে সন্ত্রাসী মাকছুদ, শাহীন ও শামীমদের ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ১ টায় প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ফকিরহাট বাজার থেকে নিহতের বাড়ি পর্যন্ত রাস্তার দুইপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অংশ নেয় হাজার হাজার মানুষ।

এই সময় ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নালের ফাঁসি চাই’ খুনি জয়নালের ফাঁসি চাই, আলাউদ্দিন ভাইয়ের রক্তে বদলা চাই’ ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনি জয়নাল ও কালামসহ খুনিদের ফাঁসি চাই’ সংবলিত প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ, বনিতা, নারী ও নিহতের আতœীয়-স্বজনরা মানববন্ধনে অংশগ্রহন করে।

নিহত আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আকতার ঝতু (৩২) আবেগ আপ্লুত কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মত আর যেন কোন বোনের এই ধরনের ঘটনা না ঘটে। আর যেন কোন বোনের স্বামী হারাতে না হয়। আমার ৪টি সন্তান। আমার ছোট ছেলের বয়স মাত্র ১ মাস। আমি ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসির দাবী করছি।

নিহতের বড় মেয়ে সুমাইয়া (১০) বলেন, আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবার কাছে যাব। যারা আমার বাবাকে গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী করছি। আবেগ আপ্লুত হয়ে নিহত পরিবারের স্বজনেরা এসব কথা বলেন।

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে খুনীদের সর্বোচ্ছ শাস্তি ফাঁসীর দাবী করছেন হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, ফকিরহাট বাজার ব্যাবসায়ীবৃন্দ সহ আত্মীয়-স্বজন ও স্থানীয় হাজারো মানুষ।

নিহতের বাবা মজিবুল হক মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন, যারা আমার ছেলেকে গলা কেটে হত্যা করেছে তাদের ফাঁসীর দাবী করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী আমরা যেন ন্যায় বিচার পায়। খুনীদের যেন ফাঁসী হয়।

মানববন্ধনের পরে হাজারো মানুষ ফাঁসীর দাবীতে মিছিল করে । দ্রæত প্রকৃত খুণীদের তদন্ত পূর্বক আসামী করে ফাসীর রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আহবান জানান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...