অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

২২৭

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হন। তাদের যেন পুলিশি হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়গুলো মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযানচালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন নয়, মোটরযান চালকদের মতো পেশাজীবীদের সমাজে সম্মানের সঙ্গে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে। তারা যেন নিরাপদে ও সম্মানজনকভাবে পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় আইন ও সহায়তা দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে পেশাভেদে কোনো শ্রেণিবিভাজন নেই। সেখানে ট্যাক্সিচালক বা উবারচালকের সামাজিক মর্যাদা অন্য পেশাজীবীদের মতোই। বাংলাদেশেও এমন একটি সমাজ গড়ে তুলতে হবে- যার অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগে তুলে ধরেছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করেও যারা চাকরি পাচ্ছেন না, তারা যেন উবার বা ট্যাক্সির মতো স্বাধীন পেশায় যুক্ত হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারেন। তবে এজন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইন প্রণয়ন করতে হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...