অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে স্ত্রী’র মামলায় স্বামী গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৬

remove_red_eye

২৩৮

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে হালিমাবাদ গ্রামে স্ত্রী’কে নির্যাতন করা মামলায়  স্বামী মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে চরফ্যাসন থানা পুলিশ আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম সংলগ্ন একটি খামার থেকে অভিযুক্ত মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোস্তফা কামাল টিটু নুরুজ্জামান মোহাজনের ছেলে।
মামলার বিবরণে জানাযায়, মামলার বাদিনীকে দীর্ঘ ৫ বছরের দাম্পত্য জীবনে সাংসারিক কলহ বিবাদ, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করে আসছে স্বামী টিটু। ভুক্তভোগী স্ত্রী জানান, একজন নারী হিসেবে বৈবাহিক সম্পর্ক নৈতিকভাবে না করে সে উল্টো পথে ব্যবহার করাসহ নানাবিধ যৌনাচার করে আসছে। আমি বাধা দিলে সে (স্বামী টিটু) সংসার না করার হুমকি দেয় এবং যদি সংসার করতে হয় তাহলে তার ইচ্ছে মতো সবকিছু করার পাশাপাশি নগদ ১০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পরবর্তীতে সংসার জীবন টিকিয়ে রাখতে তার কথা মেনে নিলেও গত ১১ নভেম্বর ২৫ ইং তারিখে পূর্বের মতো অনৈতিক পথে যৌন সঙ্গম করতে চাইলে আমি বাধা দেই এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে  রক্তাক্ত জখম করে। এ বিষয়টি জানাজানির পরে আমার পরিবারকে ১০ লাখ টাকা যৌতুকের চাপ প্রয়োগ করে। পরে আমার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং আমার স্বামী আমার সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় আমার মা ও চাচাসহ আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা আমাকে ভোলা সরকারি হাসপাতালের ও,সি,সিতে রেফার্ড করে। এঘটনায় চরফ্যাশন থানায় মামলা না নেয়ায় ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (গ)/১১(ক) ধারায় মামলা দায়ের করি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, টিটু নামের একজন ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...