অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৭

remove_red_eye

১৫৫

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রশিক্ষনটি শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণটি চলবে।
প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামসুজ্জোহা ও সহকারি প্রশিক্ষক শামিম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারি মোঃ নাজমুল হাসান।
প্রশিক্ষণে দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মি, সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...