বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৩
২৫৮
এইচ আর সুমন : ভোলা-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম নবী আলমগীরের পক্ষে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাজন পট্টি জেলা কার্যালয় থেকে শহরে একটি মিছিল বের হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে আমরা সবাই ধান করি, ভোট দিব না গরুর গাড়ি। এদিক সেদিক চিনিনা, ধান ছাড়া বুঝি না। ভোট দিব কিসে, ধানের শীষে। আমরা তোমায় ভুলি নাই,দূর দিনের আলমগীর ভাই। এমন নানা স্লোগান দিয়ে নেতাকর্মীরা শহরের বাংলা স্কুল মোড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আবেগে আপ্লত হয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েনে।

এ সময় তারা বিএনপির কর্নধান তারেক রহমানের কাছে ভোলা-১ আসনে ধান শীষ প্রতীকে যাতে মানুষ ভোট দিতে পারে তার জন্য দৃষ্টি আর্কষন করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল ওদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লুকু চৌধুরী , জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত