অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর সমর্থনে মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৭

remove_red_eye

২৫০

এইচ আর সুমন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে গত দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।  বুধবার সন্ধ্যায় ভোলা মহাজন পট্টি বিএনপির জেলা কার্যালয়ের সামনে  জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সমর্থনে মহাজন পট্রি এলাকায় মিছিলসহ বিভিন্ন স্লোগান হয়।
ভোলা-১ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পান জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর উৎসব মুখর পরিবশে দলীয় নেতৃবৃন্দসহ জেলা রির্টানিং অফিসারে কাছে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু এই আসন থেকে দলীয় সিদ্বান্ত পরিবর্তন হওয়ার একটি খবর ছড়িয়ে পড়লে দলের ত্যাগী তৃনমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে শান্তিপূর্ন একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে আমরা সবাই ধান করি, ভোট দিব না গরুর গাড়ি। এদিক সেদিক চিনিনা, ধান ছাড়া বুঝি না। ভোট দিব কিসে, ধানের শীষে। আমরা তোমায় ভুলি নাই,দূর দিনের আলমগীর ভাই। অপর দিকে বুধবারও সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় নোকর্মীরা বিক্ষোভ করে। 

এ সময় নেতাকর্মীরা ভোলা-১ আসন থেকে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের সমর্থনে নানা স্লোগান দিয়ে  দলীয় হাই কমান্ডের দৃষ্টি আর্কষন করা হয়। এ সময় আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ তাদের ঘিরে রাখে। এক পর্যায়ে তারা মহাজনপট্রি এলাকায় মিছিল নিয়ে বের হলেও  বেশী দূর যেতে পারেনি।

এ শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা ছিলো। এছাড়াও নতুন বাজার বিজেপি কার্যালয়ের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...