অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০২

remove_red_eye

১৯৮

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গোটা দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

thumbnail_IMG_20260109_105052

মির্জা ফখরুল বলেন, দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকর্মীকে খুন ও হত্যা করা হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতায় কখনও দেখিনি ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না।

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশ ও মানুষের কল্যাণে একই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবেন

thumbnail_IMG_20260109_105104

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ অন্যান্য নেতারা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...