অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ০১:২৩

remove_red_eye

৭৫৭




চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মাদ্রাজ ইউনিয়নের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আবদুল্লাহ (২২) নামের এক যুবককে চরফ্যাশন সদর থানাপুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে।
থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে লঞ্চ যোগে ঢাকায় নিয়ে যায়। এবং ঢাকাগামী লঞ্চে আবদুল্লাহ জোরপূর্বক তাকে ধর্ষণ করে রবিবার সকালে ঢাকা সদর ঘাটে ওই ছাত্রীকে একা ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রী তার মামার কাছে ফোন দিলে মামা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করে।
এঘটনায় ওই স্কুল ছাত্রী বাদি হয়ে চরফ্যাশন সদর থানায় আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জবাজার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম সর্দারের ছেলে আবদুল্লাহ (২২) এবং সহযোগি আব্বাস (৩৫) ও তার পিতা রফিকুল ইসলাম সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ২০০০ সংশোধনী ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করে। আবদুল্লাহ গ্রেফতার হলেও বাকী আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে।
চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া সোমবার দুপুরে জানান,অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আবদুল্লাহকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...