বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৬ রাত ১১:৩৪
৫৬১
ভোলা-১ আসনে ধানের শীষের প্রার্থী বহাল রাখার দাবী
এইচ আর সুমন : ভোলায় বিএনপির বিক্ষুব্দ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরের দলীয় মনোনয়ন বহালের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক নেতাকর্মী সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা-১ আসনে বিএনপির মিত্র প্রার্থী হিসেবে যাকে বিবেচনা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলাম নবী আলমগীর। তাই তাকেই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করতে রাজি নন। প্রয়োজনে সংশ্লিষ্ট মিত্র দলকে আলাদাভাবে নির্বাচন করার আহ্বান জানানো হয়। এ সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বক্তারা বলেন,আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম। আমরা শহীদ নুরে আলম ও আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে দিবো না।
সমাবেশ বক্তারা আরো বলেন, বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। টানা দুই দশকের বেশি সময় জেলা বিএনপি নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। হামলা-মামলা, নির্যাতনের শিকার হাজারো নেতা-কর্মী। কিন্তু সংসদ নির্বাচন এলেই শরিক দলকে ছেড়ে দেওয়া হয়। বারবার ছেড়ে দিলেও কেন্দ্রের সিদ্ধান্তে অবিচল থেকে শরিক দলের পক্ষে কাজ করেন নেতা-কর্মীরা। তবে এবার প্রাথমিক তালিকায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় উজ্জীবিত হয় তৃণমূল। হঠাৎ আসনটি মিত্র দল বিজেপিকে ছেড়ে দেওয়ার সিদ্বান্তের খবরে ভেঙে পড়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এখন আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে চুড়ান্ত ভাবে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বহাল রাখার জন্য দাবী জানানো হয়। দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক ইসমাইল কাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিক্সন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহাজাদি ইয়াসমিন,সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু, ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশ শেষে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নেতা-কর্মীরা জানান, একই দাবিতে আজ শনিবার বিকেল ৪টায় আবারও সমাবেশ করা হবে।
উল্লেখ্য, ভোলা-১ আসন থেকে ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর বিএনপি দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই বাছাইতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত