অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনের প্রেসক্লাবের সাংবাদিকের নিয়ে কটুক্তকারী যুবকের বিরুদ্ধে জিডি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৫

remove_red_eye

২৮৫

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসন ঐতিহ্যবাহী প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তকারী জে এইচ রাজু নামের এক নামধারী কথিত সাংবাদিকের বিরুদ্ধে চরফ্যাসন থানায় জিডি করা হয়েছে। গত ৭ জানুয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলাদার বাদী হয়ে তার বিরুদ্ধে চরফ্যাসন থানায় জিডি করেন। শনিবার চরফ্যাসন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মানহানী মামলার প্রস্তুতি রয়েছে বলে প্রেসক্লাবের একাধিক সুত্র থেকে জানাগেছে। 
জানা যায়,কথিত ওই যুবক রাজু নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারন মানুষ ও বিভিন্ন অফিসে গিয়ে কর্মচারী ও কর্মকর্তাদের হয়রানী করেন। এ নিয়ে বাধা হয়ে দাড়ায় চরফ্যাসন প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকরা। সাংবাদিক পরিচয়ে দিয়ে চাঁদাবাজীতে বিপত্তি ঘটায় কথিত সাংবাদিক পরিচয়দানকারী ওই যুবক রাজু প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ কর্যানির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করে একটি লাইভ ভিডিও প্রকাশ করেন। বিষয়টি প্রেসক্লাবের সভাপতি সম্পাদকের নজরে এলে চরফ্যাসন থানায় সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে জিডিটি করা হয়। 
চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ জানান, ওই যুবক রাজু একজন প্রতারক। নিজেকে চরফ্যাসনের সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িত আছে। সম্প্রতি তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে একটি জিডি করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মানহানী মামলার প্রস্তুতি চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...