তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩
৪২৯
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ক্রিকেট খেলার স্ট্যাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার একটি কেরানির দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ বিষয় নিয়ে শনিবার বিকেলে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী ঝগড়া থামাতে গেলে তামিমকে চড়-থাপ্পর দেন।
এর জের ধরে সন্ধ্যায় শাকিল মিস্ত্রী কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে শাকিল মিস্ত্রী মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইউনুস বাদী হয়ে তামিম হোসেনকে একমাত্র আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০২।
মামলার তদন্তকারী কর্মকর্তা তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত গ্রেপ্তার করে তাকে জেলা হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
আজম পলাশ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার একটি কেরানির দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ বিষয় নিয়ে শনিবার বিকেলে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী ঝগড়া থামাতে গেলে তামিমকে চড়-থাপ্পর দেন।
এর জের ধরে সন্ধ্যায় শাকিল মিস্ত্রী কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে শাকিল মিস্ত্রী মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইউনুস বাদী হয়ে তামিম হোসেনকে একমাত্র আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০২।
মামলার তদন্তকারী কর্মকর্তা তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত গ্রেপ্তার করে তাকে জেলা হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত