বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪২
১৭৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ভুল রক্ত পুশ করায় লামিয়া (১৯) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে বন্ধন হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের বিরুদ্ধে।
অস্ত্রপাচারের পর ক্রসমেসিং ছাড়াই ‘ও’ পজেটিভের পরিবর্তে চিকিৎসকরা ‘বি’ পজেটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্লিনিকে হামলা চালিয়ে দায়িদের বিচার দাবী করে বিক্ষোভ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহদের ভাসুর মো. রাজিব জানান, বুধবার (৭ জানুয়ারি) প্রসূতি লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে সিজারিয়ানের (অস্ত্রপাচারের) মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন ওই মা। রোগীর রক্তের গ্রুপ ও ক্রসমেসেংয়ের জন্য ১২শ’ টাকা নেন ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ক্রস মেসিং ছাড়া ‘ও’ পজেটিভের পরিবর্তে ‘বি’ পজেটিভ এক ব্যাগ রক্ত দেয়া হয়। এর কিছুক্ষণ পরই রোগীর খিচুনি দেখা দেয় এবং অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশালে আইসিইউ ও লাইফ সাপোর্টে চার দিন থাকার পর সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৫ টায় তার মৃত্যু হয়। ভুল রক্ত পুশ করার কারণে মৃত্যুর কথা ডেথ সাটিফিকেটে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর খবরে স্বজনরা রাতে বিক্ষোভ করে এসে বন্ধন হেলথ কেয়ারে হামলা চালায়। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিচার দাবিতে ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনা স্থলে ( ক্লিনিকে) আসেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি বিক্ষুদ্ধ স্বজনদের শান্ত থাকার আহবান জানিয়ে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে হামলার পর পরই ঘটনাস্থলে আসেন ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন। তিনি জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক