অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণের আস্থা ফেরানোর দায়িত্ব রাজনীতিকদেরই: খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

২৪৯

রাজনীতিকদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিকদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা উদ্যোগ শুরু করেছি, এসব বিষয়ের ওপর আমরা অনেকগুলো সেমিনার করছি। সেখানে কমপক্ষে এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই, সবাই শুনে। কার মনে কি আছে কিছুই জানলাম না। এজন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় কমপক্ষে এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। যেন রাজনীতিকদের জবাবদিহিতা নিশ্চিত থাকে।

তিনি আরও বলেন, সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি ফাংশন করতে দিতে হবে। শুধু ফাংশন না ফ্যাসিলিটেট করতে হবে এবং আমি এই ক্ষেত্রে আমাদের চিন্তার কথা একটু বলি যে আমাদের যে কার্যক্রম আগামীতে সেটা বিরোধী দল হোক বা সরকারে হোক। আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে যেই সরকার হোক তিনি কিন্তু একা কোনো কিছু সমাধান দিতে পারে না। এবং সেটা যদি ডেলিভার করতে হয় সেটা যদি বাস্তবায়ন করতে হয় একটা পার্টনারশিপের বিষয় আছে।

বিএনপির এই নীতি-নির্ধারক আরও বলেন, আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে। আগামীতে যদি আমরা সরকারেও যাই আমরা পার্টনারশিপ রাখবো। এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে। সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, এনজিও, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন যে কার্যক্রম আমরা রূপরেখাতে দিয়েছি। আগামীতে সবাইকে সঙ্গে নিয়ে সমাধান করতে হবে। বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ আরও অনেকেই।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...