বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ রাত ১০:১১
৩৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ধন দৌলত, অর্থ সম্পদ কিছুই নেই। নেই কোন জনবল। তবু তিনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০১ (সদর) আসনের প্রার্থী মোঃ মিজানুর রহমান। যার মাসিক আয় গ্রামের শিশুদেরকে প্রাইভেট পড়িয়ে মাত্র ১০ হাজার টাকা। সহায়-সম্পদ বলতে আছে পৈতৃক ভিটাতে পুরাতন জরাজীর্ণ একটি বসত ঘর। যা তার মাথা গোঁজাবার একমাত্র সম্বল।
মিজানুর রহমান জানান, রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, অনিয়ম ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তৃণমূলে থাকা নির্যাতিত-নিষ্পেশিত বঞ্চিত মানুষের হয়ে কথা বলতে জাতীয় সংসদে যেতে চান তিনি। তার বিশ্বাস তিনি বিজয় লাভ করবেন। তার মতে বেশিরভাগ ভোটার যেহেতু তার মত সাধারণ মানুষ। তাই ভোটাররা তার মত একজন অতি সাধারণ প্রার্থীকেই ভোট দিবেন।

২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ২৬ হাজার ৩১৮। উপজেলা পরিষদ নির্বাচনে এত বিপুল সংখ্যক ভোটারের সমর্থন পাওয়ায় এবার তিনি সংসদ নির্বাচন করার অনুপ্রেরণা পেয়েছেন।
মিজানুর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ভোলা-০১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্রের সাথে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের গড়মিলের কারণে সেই নির্বাচনে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। তাই এবার তিনি এনপিপি’র (ন্যাশনাল পিপলস পার্টি) প্রার্থী হিসাবে ‘আম প্রতীকে’ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে মিজানুর রহমান। ১৯৮৮ সালে জন্ম নেয়া মিজান ২০০৫ সালে এসএসসি পাশ করেন। ২০০৭ সালে নাবিক হিসাবে যোগদেন বাংলাদেশ নৌবাহিনীতে। ২০১৯ সালে স্বেচ্ছায় চাকরী থেকে অব্যহতি নিয়ে ফিরে আসেন নিজ গ্রামে। কবিতা লেখা তার নেশা। আর গ্রামের শিশুদের প্যারাইভেট পড়ানো তার পেশা। অভাবের সংসার ভালো না লাগায় ২০১৯ সালে মিজানকে ছেড়ে চলে যান তার স্ত্রী । সেই থেকে তিনি একাই থাকেন।

তিনি বলেন, মাফিয়ার যুগে টাকা ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যায় না। অর্থ- পেশিশক্তি ব্যবহার করে যারা নির্বাচতি হন পরবর্তীতে তারা মানুষের কথা বলেন না। নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন না। তিনি সেসব বঞ্চিত মানুষের প্রতিনিধি হতে চান।
কোন পোস্টার ব্যানার করবেন না। নিজের জমানো ১০ হাজার টাকা আর স্বজনদের দেওয়া ৩০ হাজার টাকা দিয়ে লিফলেট করেছেন। ওই লিফলেট নিয়েই তিনি যাচ্ছেন ভোটারদের কাছে। তার প্রচার- প্রচারণায় থাকছে না কোন বহর। থাকছে না কোন মিছিল মিটিং কিংবা জনসমাবেশ। তিনিই প্রার্থী তিনিই তার কর্মী।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত