অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


অর্থ সম্পদ নেই জনবল নেই তবু তিনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ রাত ১০:১১

remove_red_eye

৪৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ধন দৌলত, অর্থ সম্পদ কিছুই নেই। নেই কোন  জনবল। তবু তিনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০১ (সদর) আসনের প্রার্থী মোঃ মিজানুর রহমান। যার মাসিক আয় গ্রামের শিশুদেরকে প্রাইভেট পড়িয়ে মাত্র ১০ হাজার টাকা। সহায়-সম্পদ বলতে আছে পৈতৃক ভিটাতে পুরাতন জরাজীর্ণ একটি বসত ঘর। যা তার মাথা গোঁজাবার একমাত্র সম্বল। 
মিজানুর রহমান জানান, রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, অনিয়ম ও  জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তৃণমূলে থাকা নির্যাতিত-নিষ্পেশিত বঞ্চিত  মানুষের হয়ে কথা বলতে জাতীয় সংসদে যেতে চান তিনি। তার বিশ্বাস তিনি বিজয় লাভ করবেন। তার মতে বেশিরভাগ ভোটার যেহেতু তার মত সাধারণ মানুষ। তাই ভোটাররা তার মত একজন অতি সাধারণ প্রার্থীকেই ভোট দিবেন। 


২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ২৬ হাজার ৩১৮। উপজেলা পরিষদ নির্বাচনে এত বিপুল সংখ্যক ভোটারের সমর্থন পাওয়ায় এবার তিনি সংসদ নির্বাচন করার অনুপ্রেরণা পেয়েছেন। 
মিজানুর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি  ভোলা-০১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্রের সাথে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের গড়মিলের কারণে সেই নির্বাচনে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। তাই এবার তিনি এনপিপি’র (ন্যাশনাল পিপলস পার্টি) প্রার্থী হিসাবে ‘আম প্রতীকে’ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে মিজানুর রহমান। ১৯৮৮ সালে জন্ম নেয়া মিজান ২০০৫ সালে এসএসসি পাশ করেন। ২০০৭ সালে নাবিক হিসাবে যোগদেন বাংলাদেশ নৌবাহিনীতে। ২০১৯ সালে স্বেচ্ছায় চাকরী থেকে অব্যহতি নিয়ে ফিরে আসেন নিজ গ্রামে। কবিতা লেখা তার নেশা। আর গ্রামের শিশুদের প্যারাইভেট পড়ানো তার পেশা। অভাবের সংসার ভালো না লাগায় ২০১৯ সালে মিজানকে ছেড়ে চলে যান তার স্ত্রী । সেই থেকে তিনি একাই থাকেন। 


 তিনি বলেন, মাফিয়ার যুগে টাকা ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যায় না। অর্থ- পেশিশক্তি ব্যবহার করে যারা নির্বাচতি হন পরবর্তীতে তারা মানুষের কথা বলেন না। নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন না। তিনি সেসব বঞ্চিত মানুষের প্রতিনিধি হতে চান।
কোন পোস্টার ব্যানার করবেন না। নিজের জমানো ১০ হাজার টাকা আর স্বজনদের দেওয়া ৩০ হাজার টাকা দিয়ে লিফলেট করেছেন। ওই লিফলেট নিয়েই তিনি যাচ্ছেন ভোটারদের কাছে। তার প্রচার- প্রচারণায় থাকছে না কোন বহর। থাকছে না কোন মিছিল মিটিং কিংবা জনসমাবেশ। তিনিই প্রার্থী তিনিই তার কর্মী। 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...