অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার কুঞ্জেরহাটের মাদরাসাছাত্রী রুসদা বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ রাত ১০:১৩

remove_red_eye

২৬৮

মহিউদ্দিন মহিন : ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজার এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর মডেল মাদরাসা-র এক ছাত্রী বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।
মাদরাসাটির ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসরিফা জান্নাত রুসদা “জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬” উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের না‘ত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। সে স্থানীয় টবগী ইউনিয়নের মালানা ফারুক আলম ও শাহীনা বেগমের কন্যা।
সংশ্লিষ্ট মহলের মতে, রুসদার এই সাফল্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। তার কণ্ঠের দক্ষতা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ এ অর্জন বিভাগীয় পর্যায়ে একটি বেসরকারি মাদরাসার প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছে, যা অন্য শিক্ষার্থীদের জন্যও উৎসাহের বার্তা বহন করবে।
উল্লেখ্য, ভোলা জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভাগীয় পর্যায়ে এটি প্রথম সাফল্য বলে জানা গেছে।
তাসরিফা জান্নাত রুসদার এই কৃতিত্বে জাবালে নূর মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদারসহ শিক্ষকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, রুসদা বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মাদরাসা এবং ভোলা জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।
আগামী ১৫ জানুয়ারি ২০২৬ বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে তাসরিফা জান্নাত রুসদা।

মোঃ ইয়ামিন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...