মো: ইয়ামিন
প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ রাত ১০:২৬
২৭৩
।।জি এম ছানাউল্লাহ ।।
আমরা বুকভরা স্বপ্ন নিয়ে কত ত্যাগী, কত নির্যাতিত মানুষ ধানের শীষের মনোনয়ন চেয়েছিলাম আপনার জন্য । বছরের পর বছর মামলা, নির্যাতন, জেল সবকিছু বুকে ধারণ করেও আমরা দলের পাশে থেকেছি, আলহাজ্ব গোলাম নবী আলমগীর হাজি সাহেব এর নেতৃত্বে কখনো পিছপা হইনি,সাহসের সঙ্গে ছিলেন আলহাজ্ব রাইসুল আলম, আজ রাজনৈতিক বাস্তবতায় যখন সেই মনোনয়ন অন্য কারও হাতে যায়, তখন চোখ ভিজে যাওয়া খুবই স্বাভাবিক।
এই কষ্ট কাউকে বোঝানো যায় না এ কষ্ট হৃদয়ের গভীরে জমে থাকে। কিন্তু সেই কষ্ট থেকেই যদি দল ছেড়ে স্বতন্ত্র হওয়ার ঘোষণা আসে, তখন ব্যথা আরও গভীর হয়ে যায়,কারন দলের বিরুদ্ধে যাওয়া মানে দলের শৃঙ্খলা নষ্ট করা,সেটা করেননি আপনি, আপনি আবার মহান নেতার পরিচয় দিলেন, কারণ এই দলই আমাদের পরিচয় দিয়েছে, সাহস দিয়েছে, জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে।মায়ের মতো এই দলকে আঘাত করা কি আমাদের ত্যাগের সঠিক প্রতিদান হতে পারে? না সেটাই আবার প্রমাণ হলো আপনি দলের প্রাণ।
ভাঙা হৃদয় নিয়ে একান্ত ব্যক্তিগত অনুরোধ আবেগে ভুল সিদ্ধান্তে যেন কেউ নিজের সংগ্রাম, নিজের ভবিষ্যৎ শেষ করে না ফেলি।লড়াই এখানেই শেষ নয়, পথ এখনো অনেক বাকি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,ধানের শীষ আমাদের কান্না, আমাদের রক্ত, আমাদের অটুট ঐক্যের নাম। ভেঙে পড়লেও ষড়যন্ত্রের চোরাবালিতে যেন পা না দিই। ধানের শীষই আমাদের পরিচয়।
ঐক্যবদ্ধ থাকলেই বিজয় সম্ভব। আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি আবার মহান হলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত