অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে জেলা প্রশাসকের মত বিনিময়

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৬ রাত ১০:২৯

remove_red_eye

২৭৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাজনৈতিক দল, প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভোলা জেলা প্রশাসক। 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে জনগণের অংশগ্রহণমূলক, অবাধ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছি।”

মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস,ওসি মনিরুজ্জামান,বিএনপি দলীয় প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন,জামায়াত মনোনীত প্রার্থীর প্রতিনিধি এএইচএম অ‌ল‌িউল‌্যাহ,উপজেলা জামায়াত আমির মো. মাকসুদুর রহমান।
এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত সুধীজন একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...