অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনের চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৩

remove_red_eye

২৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলার আলোচিত মো. শাকিল মেস্তুরি হত্যা মামলার প্রধান আসামী মো. তামিমকে (২২) গ্রেফতার করা হয়েছে। ঢাকার র‍্যাব ইউনিট ও বরিশাল র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‍্যাব ভোলা ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাবের ভোলা ক্যম্পের লে. রিফাত জানায়, বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ডিএমপি ঢাকার ভাটারা থানার ১০০ ফিট রোড আইল্যান্ডের মাথায় প্লট নম্বর-১০৩০-এর সামনে পাকা রাস্তা থেকে মো. তামিমকে আটক করা হয়। তিনি তজুমদ্দিন থানায় দায়ের করা শাকিল হত্যা মামলার (মামলা নম্বর-০২/২৬, দণ্ডবিধির ৩০২ ধারা) একমাত্র আসামি। গ্রেফতারকৃত তামিম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মো. নুরনবী পণ্ডিতের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে আড়ালিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল মেস্তুরির ছোট ভাই রকিবের কাছ থেকে অভিযুক্ত তামিম ৬০০ টাকা ধার নেয়। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে প্রথমে খেলার মাঠে রকিবের সঙ্গে তামিমের কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে শাকিল সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের সামনে এলে তামিম হঠাৎ করে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত শাকিলকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ভোলা, বরিশাল হয়ে ঢাকার একটি বেসরকারি নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
আসামি আত্মগোপনে চলে গেলে র‍্যাব তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...