তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ রাত ১০:৫২
৩৮৮
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ভারতে হিন্দুত্ববাদী সরকার গঠিত হওয়ায় আমরা সমস্যায় রয়েছি, তাই বলে আমরা ভারতকে অনুসরণ করবো এমন না। দেশে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখবো। হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। তাই বিএনপি'র নেতাকর্মীরা সবসময়ই হিন্দুদের নিরাপত্তা দিয়ে আসছে। আগামীতেও দিবে।
তিনি আজ বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া চাঁদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান কল্যাণ ফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্ট আয়োজনে অরবিন্দু দে টিটু এর সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, হিন্দুরা ভারত গেলেও বাংলাদেশের কথা ভুলতে পারেন না। এ দেশই তাদের জন্য সবচেয়ে নিরাপদ।
মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি এমপি হই বা না হই হিন্দুদের নিরাপত্তার দ্বায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম।
এসময় তিনি তার দলিয় নেতাকর্মীদের সার্বক্ষণিক ভাবে হিন্দুদের নিরাপত্তায় কাজ করার নির্দেশ দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক