অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাঘের শীতে আবহমান ঐতিহ্যবাহী বাংলার পিঠা উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৩

remove_red_eye

২৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রামবাংলার ঐতিহ্য  শীতকালীন পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গেলো ‘মাঘের শীতে আবহমান বাংলার পিঠা উৎসব’। ভোলার বাংলাবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকালে কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন।

উৎসব উপলক্ষে কলেজ মাঠজুড়ে বসানো হয় ২০টি স্টল। স্নাতক সম্মান, স্নাতক পাস, একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএমটি) বিভাগ এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এসব স্টলে অংশ নেন। প্রতিটি স্টল সাজানো হয় বাহারি নাম আর স্বাদের ঐতিহ্যবাহী পিঠায়। ভাপা, চিতই, দুধ চিতই, পাটিসাপটা, পুলি, পায়েশের পাশাপাশি খেজুর রসের পিঠা, গুরের পিঠা, নকশি, কাউন, ইলিশ পিঠা, চিতল পিঠা, সেমাই পিঠা, নারিকেল সুন্দরি, খির পিঠা, কদমপুলি, কুমড়ো পিঠা, দুধ খেজুরি, গাজর লাড্ডু, ছায়ামতি, কৃষ্ণচূড়া, স্বপ্নচূড়া, বন্ধুপিঠা, গোলাপ পিঠা, পানতুয়াসহ অসংখ্য নতুন নামের পিঠায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এ ধরনের আয়োজন বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের সংস্কৃতি ছড়িয়ে দিতে এ উদ্যোগ প্রশংসনীয়।”

কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ শ. ম. ফারুক, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মো. মাজাহারুল ইসলাম এবং ফাতেমা খানম কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক-সাংবাদিক অমিতাভ অপু ও শিক্ষক বিপ্লব মণ্ডল।

উৎসবে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে আগত নারীরাও পিঠার প্রদর্শনী ও স্বাদ গ্রহণে অংশ নেন। বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হয়েছে। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...