বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৩
২৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রামবাংলার ঐতিহ্য শীতকালীন পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গেলো ‘মাঘের শীতে আবহমান বাংলার পিঠা উৎসব’। ভোলার বাংলাবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকালে কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন।
উৎসব উপলক্ষে কলেজ মাঠজুড়ে বসানো হয় ২০টি স্টল। স্নাতক সম্মান, স্নাতক পাস, একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএমটি) বিভাগ এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এসব স্টলে অংশ নেন। প্রতিটি স্টল সাজানো হয় বাহারি নাম আর স্বাদের ঐতিহ্যবাহী পিঠায়। ভাপা, চিতই, দুধ চিতই, পাটিসাপটা, পুলি, পায়েশের পাশাপাশি খেজুর রসের পিঠা, গুরের পিঠা, নকশি, কাউন, ইলিশ পিঠা, চিতল পিঠা, সেমাই পিঠা, নারিকেল সুন্দরি, খির পিঠা, কদমপুলি, কুমড়ো পিঠা, দুধ খেজুরি, গাজর লাড্ডু, ছায়ামতি, কৃষ্ণচূড়া, স্বপ্নচূড়া, বন্ধুপিঠা, গোলাপ পিঠা, পানতুয়াসহ অসংখ্য নতুন নামের পিঠায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।
উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এ ধরনের আয়োজন বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের সংস্কৃতি ছড়িয়ে দিতে এ উদ্যোগ প্রশংসনীয়।”
কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ শ. ম. ফারুক, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মো. মাজাহারুল ইসলাম এবং ফাতেমা খানম কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক-সাংবাদিক অমিতাভ অপু ও শিক্ষক বিপ্লব মণ্ডল।
উৎসবে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে আগত নারীরাও পিঠার প্রদর্শনী ও স্বাদ গ্রহণে অংশ নেন। বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত