অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তের প্রতি দৌলতখানে পূজা উদযাপন কমিটির শ্রদ্ধা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

৭৮৩

দৌলতখান প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক পূজা উদযাপন কমিটির সভাপতি ও মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা এবং মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলী জানালো ভোলার দৌলতখান উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটি। স্বাধীনতা সংগ্রামের ওই বীর সেনানীর আত্মার শান্তি কামনায় মঙ্গলবার বিকালে দৌলতখান শ্রী শ্রী মদন মোহন কেন্দ্রীয় মন্দিরের সামনে কালো বেইজ ধারণ করে এক মৌন মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিখিল চন্দ্র হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক বাবু কিষান চন্দ্র সিকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস।

মানবকন্ধনে অংশগ্রহণ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সম্পাদক বাবু রানা চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক সুদর্শন চন্দ্র হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সনাতন বালা, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল নয়টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...