অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গংগাকীর্তিতে দুই দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৬ রাত ১১:২১

remove_red_eye

১৬২

মহিউদ্দিন মহিন : ভোলা সদর উপজেলার নাছিরমাঝি এলাকার গংগাকীর্তিতে অবস্থিত আবু তাহের মেম্বার বাড়ীর জামে মসজিদে যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬) প্রতিদিন বাদ আছর মসজিদ ময়দানে আয়োজিত এ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআনের তাফসীর পেশ করেন। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা নুরে আলম নুরানী।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, মুহাদ্দিছ, দারুল উলুম হোসাইনিয়া নুরানী মাদরাসা, শশীভূষণ-এর আলহাজ্ব আবুল কালাম আজাদ যুক্তিবাদী (১৪ জানুয়ারি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, কেরানীগঞ্জ, ঢাকা থেকে আগত আলেম (১৩ জানুয়ারি), হযরত মাওলানা আমির হোসেন নবীপুরী (১৪ জানুয়ারি), হযরত মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন, সিনিয়র শিক্ষক, দারুল উলুম মোহাম্মদীয়া (মিল বাজার মাদরাসা) (১৩ জানুয়ারি)।
মাহফিলে আরও বহু ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। উত্তর তাফসীর মাহফিলে অসংখ্য আলেমেদ্বীন ও স্থানীয় মুসল্লিগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শেষ দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...