অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা ।। লঞ্চ থেকে আটক স্বামী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৬ রাত ১১:২২

remove_red_eye

১৮২

লালমোহন প্রতিনিধি : চট্টগ্রাম যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী জিহাদ। বুধবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম রুনা। ঘটনার পর লালমোহন থানা পুলিশ ও ভোলা র‌্যাবের যৌথ অভিযানে ভোর রাতে পালিয়ে যাওয়ার সময় ভোলা ইলিশা ঘাটে লঞ্চ থেকে আটক করা হয় স্বামী জিহাদকে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গণেশপুর গ্রামের বাসু মুন্সি বাড়ির হাফিজুর রহমানের মেয়ে রুনার প্রায় সাত মাস পূর্বে মামাতো ভাই জিহাদের সাথে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। জিহাদ পার্শবর্তী ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে রফিকের ছেলে। বিয়ের পর রুনাকে তুলে নেয়নি জিহাদ। যার কারণে সে বাবার বাড়িতেই থাকতো। জিহাদ চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে চাকরি করে। তাদের দাম্পত্য কলহ চলে আসছিলো বলে এলাকাবাসী জানায়। কলহের জের ধরে রুনা তার বাবার বাড়িতে চলে আসে। বুধবার রুনার মা রেহানা বেগম তার ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে তার বাবার বাড়ি (জিহাদের বাড়ি)তে যায়। বাবা গজারিয়া বাজারে পানের দোকান করার কারণে বাজারে অবস্থান করছিলো। এই সুযোগে বিকেলে জিহাদ তাদের বাড়িতে অবস্থান করা রুনার মাকে চট্টগ্রাম যাবে বলে ঘর থেকে বের হয়ে বিকেল ৪টার দিকে বাবার বাড়িতে অবস্থান করা রুনার কাছে যায়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে রুনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় জিহাদ। সন্ধ্যা ৬টার দিকে পাশের ঘরে থাকা রুনার চাচী নুরজাহান ওই ঘরে গিয়ে দেখেন রুনা কম্বলের নিচে পড়ে আছে এবং তার বুকের ওপর বালিশ রাখা ও মুখে লালা। তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে রুনার বাবাকে খবর দেন। স্থানীয়দের ধারণা, জিহাদ তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। রুনাকে মৃত পাওয়ার পর জিহাদকে ফোন করলে সে অসংলগ্ন কথা বলে। এতে সবাই তাকে সন্দেহ করে। খবর পেয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানে ভোলা ইলিশ ঘাট থেকে ভোর রাতে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার সময় জিহাদকে আটক করা হয়। হত্যার ঘটনায় নিহত রুনার বাবা হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...