বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ রাত ১২:১৭
২১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শওকত হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন। সূচনায় দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ খলিল আব্দুর রহমান হেলাল স্বাগত বক্তব্যে বলেন, “দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে।”
প্রধান অতিথির বক্তব্যে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, “দেশের নানা সংকটময় সময়ে দৈনিক সংগ্রাম সত্য ও ন্যায়ের পক্ষে অটল অবস্থান রেখেছে। ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক সংগ্রাম সেই দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে।”
এসময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশনের প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন এবং বিজয় টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত। অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, নৈতিকতা ও আদর্শিক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। সবশেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে নির্ভীক ভূমিকা রেখে আসছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত