বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৪২
১৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬ ভোলা জেলা পর্যায়ের প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি কলেজের রোভার স্কাউটস মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: কামাল হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার, বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার এবং ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, সহকারী কমিশনার আকলিমা বেগম, সহকারী কমিশনার ইশরাত জাহান বনি, সহকারী কমিশনার জিয়া উদ্দিন, সহকারী কমিশনার আজগর আলী, ব্যাংকের হাট কলেজের আরএসএল ঝুমা চক্রবর্তী, জেলা রোভারের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন জেলা রোভারের সম্পাদক মো: এরশাদ।
প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সংগীত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতাসহ মোট ৬টি বিভাগে জেলার বিভিন্ন কলেজ থেকে আগত রোভার ইউনিটের রোভাররা অংশ নিয়েছেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা রোভারের সাবেক কমিশনার বাংলাদেশ রোভারের লিডার ট্রেনার ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর পারভীন আক্তার বলেন, রোভার স্কাউটস কার্যক্রম আন্তাতিক পর্যায়ে বিস্তৃত। এটি সহশিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাতিষ্ঠানিক পাড়ালেখার পাশাপাশি এ ধরণের কর্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোভাররা আত্মনির্ভরশীল আদর্শ ও চরিত্রবান নাগরিক হয়ে ওঠার পাশাপাশি এরা পরিবার, সমাজ ও দেশ গঠনে অবদান রাখছে। আর এ ধরণের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়। এ সময় তিনি উপস্থিত রোভারসহ রোভারিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত