অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৪

remove_red_eye

২১৩

গত বছর অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছিলেন ছাত্রদল নেতা

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়ম দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদারী প্রতিষ্ঠান মিলেমিশে অনিয়ম করে বাঁধ নির্মাণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার দুপুরে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ার দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা পাড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির চিত্র তুলে ধরা হয়।
মানবন্ধনে স্থানীয় বাসিন্দা মোহরলাল চক্রবর্তী, গিয়াসউদ্দিন, বিশ্বরূপ চন্দ্র দাস, নিরাজঞ্জ চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, কামাল হোসেন অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের যোগসাজসে মনপুরা উপজেলার দখিনা হাওয়া সি-বিচ থেকে নুরুউদ্দিন মার্কেট পর্যন্ত বেড়ী বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়ম করে বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করছে। ওই এলাকার বেড়ীবাঁধটি পুরাতন ফোল্ডারে না করে নদীর মধ্য দিয়ে করা হচ্ছে। এতে এই বাঁধটি বর্ষা মৌসুমে ভেঙ্গে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। এছাড়াও বাঁধ নির্মাণে  নিম্নমানের বালি ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ দুর্গম এলাকা হওয়ায় পাউিবোর উর্ধ্বতন কোন কর্মকর্তা সেখানে যাচ্ছেন না। আর এই সুযোগে অনিয়ম ও চুরি করা হচ্ছে। 
এছাড়াও স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই বাঁধ নির্মানের শুরু থেকে তারা প্রতিবাদ করে আসছে। গত বছর প্রতিবাদ করতে গিয়ে বাঁধ সংলগ্ন বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেদ নিহত হন। তখন পাউবো ও ঠিকাদার প্রতিষ্ঠান এই বাঁধটি পুরাতন ফোল্ডারে ও সঠিক উপকরণ ব্যবহার করে করা হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু তারা তা না করে নদীর মধ্যখানে বাঁধ নির্মাণের কাজ ফের শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা পুরাতন ফোল্ডারে ও সঠিক উপকরণ ব্যবহার করে বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন।
এই ব্যাপারে বাঁধ নির্মাণের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বড় ভাই আজাদ জানান, গত বছর সি-বিচ থেকে নুরুউদ্দিন মার্কেট এলাকা পর্যন্ত বাঁধের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে তার ভাই ছাত্রদল সম্পাদক রাসেদ নিহত হন। তিনিও বাঁধটি পুরাতন ফোল্ডারে ও নিয়ম মেনে কাজ করার দাবী করেন।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর সহকারী প্রকৌশলী আবদুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফের বাঁধের কাজ শুরু হয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কোন ব্যক্তি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। 
পানি উন্নয়ন বোর্ড ভিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, নিয়ম মেনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ করা হচ্ছে। কোন অনিয়ম হয়নি। বাঁধের কোন ঝুঁকি নেই। 
উল্লেখ্য, গত বছরে ১৯ মার্চ বাঁধ নির্মাণের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে সি-বিচ এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের মারধরের শিকার হয়ে নিহত হয়েছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেদ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...