লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫২
২০০
মো. জসিম জনি, লালমোহন থেকে : নিখোঁজের দুই দিন পর কুমিল্লা মহাসড়কে পরে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে ভোলার লালমোহনের চালক আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আকিজ গ্রুপের ২৭ টন চিনি নিয়ে আলাউদ্দিন কাভার্ডভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর ওইদিন রাত থেকে ট্রাকসহ আলাউদ্দিন নিখোঁজ হয়। পরিবারকে মালিক পক্ষ জানালেও কোন হদিস মেলেনি। শনিবার দুপুর ২টার দিকে কুমিল্লা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ট্রাকটিকে দুইদিন ধরে পরে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাসীকালে ভেতরে লাশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। ট্রাকে থাকা ২৭ টন চিনি গায়েব হয়ে যায়।
নিহত আলাউদ্দিন লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়াডের্র আনা মিয়া বাড়ির আবুল কালাম ওরপে পওলান মিয়ার ছেলে। তার চাচা রায়চাঁদ বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের যুগান্তরকে জানান, শনিবার খবর পান কুমিল্লা মহাসড়কের পাশে ভাতিজা আলাউদ্দিনের লাশ কাভার্ডভ্যানের ভেতর পাওয়া গেছে। সে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ২৭ টন চিনি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় বলে চিনি কোম্পানী আকিজ গ্রুপের প্রতিনিধি জানায়। এরপর থেকে চিনিসহ ট্রাকটি গায়েব হয়ে যায়। তার ফোন বন্ধ পাওয়ায় কোম্পানী থেকে আলাউদ্দিনকে সন্দেহ করা হয় বলে তিনি জানান। কিন্তু শনিবার আলাউদ্দিনের লাশ পাওয়ার পর ঘটনা স্পষ্ট হয়ে যায়। চিনি ছিনতাইকারী চক্রই আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে রাতের আঁধারে চিনি নিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধারের পর রবিবার কুমিল্লা মেডিকেলে পোস্টমর্টেম করা হয়েছে বলে তিনি জানান। রাতে আলাউদ্দিনের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে তার ভাই।
আলাউদ্দিন প্রায় ৮বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালায়। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে লাকসাম থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক