অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কুমিল্লার মহাসড়কে কাভার্ডভ্যান থেকে লালমোহনের চালকের লাশ উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫২

remove_red_eye

২৩১

মো. জসিম জনি, লালমোহন  থেকে : নিখোঁজের দুই দিন পর কুমিল্লা মহাসড়কে পরে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে ভোলার লালমোহনের চালক আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আকিজ  গ্রুপের ২৭ টন চিনি নিয়ে আলাউদ্দিন কাভার্ডভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর ওইদিন রাত থেকে ট্রাকসহ আলাউদ্দিন নিখোঁজ হয়। পরিবারকে মালিক পক্ষ জানালেও কোন হদিস মেলেনি। শনিবার দুপুর ২টার দিকে কুমিল্লা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ট্রাকটিকে দুইদিন ধরে পরে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাসীকালে ভেতরে লাশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। ট্রাকে থাকা ২৭ টন চিনি গায়েব হয়ে যায়। 
নিহত আলাউদ্দিন লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়াডের্র আনা মিয়া বাড়ির আবুল কালাম ওরপে পওলান মিয়ার ছেলে। তার চাচা রায়চাঁদ বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের যুগান্তরকে জানান, শনিবার খবর পান কুমিল্লা মহাসড়কের পাশে ভাতিজা আলাউদ্দিনের লাশ কাভার্ডভ্যানের ভেতর পাওয়া গেছে। সে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ২৭ টন চিনি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় বলে চিনি কোম্পানী আকিজ গ্রুপের প্রতিনিধি জানায়। এরপর থেকে চিনিসহ ট্রাকটি গায়েব হয়ে যায়। তার ফোন বন্ধ পাওয়ায় কোম্পানী থেকে আলাউদ্দিনকে সন্দেহ করা হয় বলে তিনি জানান। কিন্তু শনিবার আলাউদ্দিনের লাশ পাওয়ার পর ঘটনা স্পষ্ট হয়ে যায়। চিনি ছিনতাইকারী চক্রই আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে রাতের আঁধারে চিনি নিয়ে যায়। 
পুলিশ লাশ উদ্ধারের পর রবিবার কুমিল্লা মেডিকেলে পোস্টমর্টেম করা হয়েছে বলে তিনি জানান। রাতে আলাউদ্দিনের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে তার ভাই। 
আলাউদ্দিন প্রায় ৮বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালায়। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে লাকসাম থানা পুলিশ তদন্ত শুরু করেছে। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...