অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে ইসলামি আন্দোলনের এমপি প্রার্থীর প্রেস ব্রিফিং


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৯

remove_red_eye

৩৪৬

চরফ্যাশন প্রতিনিধি : এক বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনের বাস্তবতা,  পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদ এবং ভোলা-৪ আসনে নির্বাচনের ঘোষণায় প্রেস ব্রিফিং করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা ৪ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থীর শরীফপাড়াস্থ  নির্বাচনী অফিসে গতকাল শনিবার সন্ধ্যায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে প্রফেসর কামাল উদ্দিন সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ‘২৪ পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এ লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একীভূত করার লক্ষ্যে এক বক্স পলিসি বাস্তবায়নে সমমনা ও দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সাহেব আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন। যাতে বিভক্ত ইসলামি ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। 
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই এক বক্স নীতি বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে। এক বক্স  নীতি বাধাগ্রস্তের কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সবশেষে যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের অতি রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি।

দলটি যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলেই ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকেই অধিক প্রাধান্য দেয়া, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার চেষ্টা করা যা ঐক্যের পরিপন্থী।
তিনি বলেন, গত কয়েক দিনে  ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হচ্ছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫০, ২০০ আসন চায়। অথচ এমন কিছুই ঘটেনি। তবে দেশব্যাপী জরিপ চালিয়ে সম্ভাব্য ১৪৩ টি আসনকে এ গ্রেডের উল্লেখ করে আলোচনার টেবিলে রাখা হয়। উদ্দেশ্য ছিল এখানে আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়া। কিন্তু আমরা লক্ষ্য করলাম এমন গোপনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়টি মিডিয়ায় চলে এসেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসেবেই দেখছে। পরবর্তী ঘটনা প্রবাহ এর স্বপক্ষে শক্তিশালী দলিল হিসেবে কাজ করছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ও খাটো করে দেখানোর মানসে বারবার “কৃত্রিম জরিপ” ছড়ানো হয়। যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নগণ্য দেখানো হয়েছে। অথচ জরিপের কোনো পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয়নি। 

শরিকদের বিরুদ্ধে জামায়াতের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা আরেকটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে “ জিততে পারে না” ন্যারেটিভ ছড়ানো–উদ্দেশ্য: কর্মী ও সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া।বাস্তবতা: ইসলামী আন্দোলন বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছে। 
এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী দেখানো, যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায় যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আসন সমঝোতার আলাপ আসার পরপরই শুরু হল ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা। ঐক্যের বদলে বিভ্রান্তি তৈরির কৌশল অবলম্বন করা হল। এই সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট—এগুলো রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের রাজনীতিকে ‘নাই’ করে দেওয়ার অপচেষ্টা।

তিনি জামায়াতে ইসলামিকে উদ্দেশ্য করে বলেন, যদি সবাই একসাথে জিতবে, তবে কেন শরিকদের দুর্বল প্রমাণের চেষ্টা? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভেতরে ভেতরে ভিন্ন ন্যারেটিভ? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের ভয় কেন?
ইসলামী আন্দোলনের অবস্থান তুলে ধরে তিনি বলেন,আমরা ঐক্যের পক্ষে,আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে, আমরা ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে, ইসলামী আন্দোলন কারও করুণা বা দয়ার রাজনীতি করে না। আমাদের রাজনীতি ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে। আগেও ছিল আগামীতেও থাকবে। 

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ আসনের প্রার্থী ছাড়াও ইসলামী আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের উপদেষ্টা হাজী আলাউদ্দীন তালুকদার, ভোলা জেলা দক্ষিণের সভাপতি, মুফতী নূরউদ্দিন,সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দীন, সহ-সভাপতি মাওলানা ইউসুফ, ভোলা জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...