চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৩৮
২০৮
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার চর-কলমী এলাকায় ২০২৩ সালে এক ব্যবসায়ীর বসতঘর ও তিনটি দোকানঘর ভাংচুরের অভিযোগে প্রায় দুই বছর পর থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ। পরে আদালত দুই আসামি জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
মামলার বাদী নুরে আলম খলিফা অভিযোগে জানান, গত ১১ ডিসেম্বর ২০২৩ রাতে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জাহিদ সিকদার বাদীর পরিবারকে এলাকায় ব্যবসা করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানপাট বন্ধ করে দেওয়া ও পরিবারসহ এলাকা ছাড়া করার ভয় দেখানো হয়। পরে ২০ ডিসেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি বুলডেজার (ভেকু) দিয়ে বাদীর বসতঘর ও তিনটি দোকানঘর গুঁড়িয়ে দেয়।
ভাঙচুর ও লুটপাটের সময় একটি ফ্রিজ, ডিপ ফ্রিজ, এলইডি টিভি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এতে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা এবং ঘর ও দোকান ভাঙচুরে আনুমানিক ১০ লাখ টাকার স্থাবর ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী হওয়ায় এবং প্রাণ নাশের হুমকির কারণে আগে মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় রবিবার দক্ষিণ আইচা থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি রুহুল আমিন এবং ৪ নম্বর আসামি হাকিম পালোয়ানকে গ্রেফতার করে।
দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু নাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক