অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৪০

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে রানীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকেয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফকরুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফ পন্ডিত, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ রাওহা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জন কুমার দে, আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান ও সূচিত্রা রানী দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে আবুল বাশার বলেন,“শিক্ষার্থী ঝরে পড়া শুধু একটি বিদ্যালয়ের সমস্যা নয়; এটি পুরো সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতা ও সামাজিক নানা সমস্যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এ অবস্থা থেকে উত্তরণে  সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও ঝরে পড়া রোধে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকেয়া বেগম বলেন,“অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা গেলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠদানে মনোযোগী হবে। এতে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়াও অনেকাংশে রোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন,“শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়মুখী আনন্দময় পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
অতিথি রোকেয়া বেগম আরও বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হওয়া, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণ, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
সরকার উপবৃত্তি ও বিনামূল্যের পাঠ্যবইসহ নানা উদ্যোগ গ্রহণ করলেও কাঙ্ক্ষিত ফল এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে বক্তারা মন্তব্য করেন। এ ক্ষেত্রে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...