অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


জামায়াতের উচ্চাভিলাসের কারণে এক বক্স নীতি ভেস্তে যেতে বসেছে : মাওলানা ওবায়েদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৪৭

remove_red_eye

১৫২

এইচ আর সুমন :  ভোলা -১ সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মো: ওবায়দুর রহমান বলেছেন, জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি করেছে। ইসলাম পন্থী দলগুলোর এক বক্স নীতি ভেস্তে যেতে বসেছে। 
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান এসব কথা বলেছেন। সোমবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাওলানা ওবয়েদ তার লিখিত বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুন্ন  থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই ‘এক বক্স নীতি’ বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে।
এক বক্স নীতি বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে তিনি বলেন, এই নীতিতে সবশেষে যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি করেছে। দলটি যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে আগ্রহের সঙ্গে অংশ নিলেও আসন সমঝোতার আলোচনায় ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকে অধিক প্রাধান্য দেওয়া, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে বিবেচনা করা এসবই ঐক্যের পরিপন্থী।
সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক বলেন, ভোটের এক বক্স নীতি শুরু করেন চরমোনাই পীর সাহেব, পরে জামায়াতে ইসলামী এতে যুক্ত হয়। এর আলোকে দেশের বিভিন্ন বিভাগে ইসলামী আন্দোলন ও জামায়াত একসঙ্গে সমাবেশ করে। তফসিল ঘোষণার পর ৮ দলের লিয়াজোঁ কমিটির কয়েকটি বৈঠকে তারা অনুপস্থিত থাকে। আমরা দেখেছি তারা ভেতরে ভেতরে ভারতের সঙ্গে বৈঠক করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছে। তারা ছলচাতুরী করেছে। যেদিন এনসিপিকে তারা ৩০টি আসন ছেড়ে দেয়, সেদিন লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। জামায়াত নেতা ডা. তাহের অসুস্থতার কথা বলে সেই বৈঠকে অংশ নেননি। ইসলামী আন্দোলন মিথ্যার রাজনীতি করেনি, নীতি-নৈতিকতা বিসর্জন দেয়নি। জোট থেকে আলাদা হওয়ার পর থেকে আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। 
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আক্তার হোসাইন, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...