বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৪৯
৩৮৩
বাংলার কণ্ঠ ডেক্স : ভোলা-১ সদর আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র প্রার্থী সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলাকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত নগরী হিসেবে গড়ে তুলবো। আমরা ভোলার সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করবো। সোমবার বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে টেলি-কনফারেন্সে একথা বলেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
সাবেক এমপি আন্দালিব রহমান আরও বলেন, বিএনপির ভাইদের নিয়ে আমরা একসাথে কাজ করবো। ভোলা-বরিশাল ব্রীজসহ ভোলার যত সমস্যা আছে আমার সমাধান করবো ইনশাআল্লাহ। যোগ্য লোককে সংসদে পাঠাতে আপনারা পাড়া-মহল্লায় মা-বোনদের কাছে যাবেন, আমার সালাম দিবেন এবং গরুর গাড়ী মার্কায় ভোট চাইবেন।
রাজাপুর ইউনিয়ন বিজেপির সভাপতি আবদুল মতিন চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বিজেপি নেতা বাদল রাজা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন। আরো উপস্থিত ছিলেন বিজেপি নেতা সামছুউদ্দিন, মাকসুদুর রহমান, আফসার উদ্দিন, মোঃ শাহ জামাল, মোঃ বাকের চৌকিদার, আলামিন চৌকিদার, মো: মাহিম প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত