তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৯
৩৭২
তজুমদ্দিন সংবাদদাতা : তজুমদ্দিন উপজেলায় প্রাইভেট শিক্ষক বিয়ে না করায় স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম নুরে আলম। তারা উভয়ে একই এলাকার বাসিন্দা।
জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। ভিকটিমের মা অভিযোগ করেন, তার মেয়ে প্রতিবেশী নুরে আলমের কাছে প্রাইভেট পড়তো। এই সুযোগে নুরে আলমের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক এবং এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরবর্তীতে নুরে আলম বিয়ে করতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়ে এবং একমাস আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নুরে আলম বিয়ের আশ্বাস দিয়ে মেয়েকে নিয়ে যায়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও বিয়ে না করায় হতাশ হয়ে পুনরায় সোমবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
ভিকটিমের পরিবার জানায়, মেয়েটি শারীরিকভাবে সুস্থ হলে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে। এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত