অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার রাজাপুরে কৃষকের পাশে কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২

remove_red_eye

১৯৬

রাজাপুর প্রতিনিধি : ভোলার রাজাপুরে কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার বিকালে রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের কৃষকের মাঠ পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। এসময় তার সাথে ছিলেন, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মাল্লিক, প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ, সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসানসহ স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারাবৃন্দ। 
জেলা কৃষি অফিস সুত্র জানায়, মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকায় তেলবীজ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস পালিত হয়েছে। এসময় কৃষকদের উদ্দেশ্যে কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসূমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘রবি মৌসূমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 
এসময় বারি সরিষা ১৪ জাতের চাষের আধুনিক পদ্ধতি, উন্নত জাতের ব্যবহার, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়। বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও সময়োপযোগী পরামর্শ অনুসরণ করা জরুরি। এতে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে কৃষকের আয় বাড়বে। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠপর্যায়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয় এবং ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...