অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে গ্রামের দরিদ্র্য ১০ পরিবার পেল গাভী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮

remove_red_eye

২৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আর্থিক সংকট মোকাবেলায় স্বাবলম্বী হতে  গাভী ( গরু ) পেলো বোরহানউদ্দিন উপজেলার চর-লক্ষ্মীপুর গ্রামের  ১০ দরিদ্র্য পরিবার। মঙ্গলবার বিকালে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই গাভী (গরু) বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন। উন্নয়ন সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান) এই কর্মসূচি’র আয়োজন করে। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি গাভী পালন করেই একটি পরিবার স্বাবলম্বী হতে পারবে। ওই উপজেলার একটি গ্রামের ১০ পরিবারকে বাছাই করে তাদের হাতে এই গাভী তুলে দেয়া হয়। ওই সব পরিবারকে কোন টাকা প্রদান করতে হবে না। উন্নয়ন সংস্থা সান’র প্রস্তাবে এনজিও ফাউন্ডেশন অর্থ প্রদান করে। গরু লালন পালন ও দুধ উৎপাদনের বিষয়ে  তদারকি করবে সান। গরু বিতরণকালে উপস্থিত ছিলেন, সান এর নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, এসডব্লিউও’র চেয়ারম্যান আবু জাফর মোঃ ছালেহ। যারা গরু পেলেন , এরা হচ্ছেন মোঃ মিজানুর রহমান, নুরুল ইসলাম মৃধা, শুরভী বেগম, নাজমা বেগম, রিজিয়া বেগম, মোঃ ছায়েদ, মোঃ বাসেদ, মোছাঃ বেবী আয়শা, সফিজল ইসলাম, রুজিনা বেগম। এদিকে গরু পেয়ে অয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান শাহেআলমের স্ত্রী রুজিনা বেগম, আয়ুব আলী’র ছেলে মোঃ মিজানুর রহমান, আব্দুল মান্নানের স্ত্রী রিজিয়া বেগম, জেবল সর্দারের স্ত্রী বিবি আয়শা । সান নির্বাগী পরিচালক জানান,  তারা অনেকের মধ্য থেকে ১০ জনকে প্রথম পর্যায়ে এই গরু দেয়া হয়। পর্যায়ক্রমে  অন্যান্য গ্রামেও এই কর্মসূচি গ্রহণ করা হবে। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...