চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২০
৩১৫
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে লাইসেন্সে এবং অনুমোদন লোগো না থাকায় এক জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার চরফ্যাশন উপজেলায় বিআরডিবি এলাকায় অবস্থিত মেসার্স মামুন ট্রেডার্স নামের জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত চরফ্যাশন উপজেলায় জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকা, অনুমোদিত লোগো না থাকা ও ওজনে কম দেওয়ায় এক লক্ষ টাকার অর্থদণ্ড দেয় এবং লাইসেন্স সংগ্রহ করা পর্যন্ত জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম বন্ধ রাখতে হবে মর্মে আদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, একই দিন বিকালে অবৈধ উপায়ে কয়লা উৎপাদন করায় দুলার হাটের নুরাবাদে একটি কয়লা কারখানাকে ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত