চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:২২
১৮৯
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে রাতের অন্ধকারে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেও ঘটনায় চালকসহ দুই জন আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অটোচালক হলেন চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের বাসিন্দা মন্নান সরদার (৭০)। অপর আহত ব্যক্তি ওসমানগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের মোশারফ মোল্লার ছেলে মোহাম্মদ রিফাত (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাগুলো সড়কের ওপর ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। অন্ধকারের মধ্যে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে আসেন। দুর্ঘটনাটি ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক সামনে হওয়ায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। তারা তাৎক্ষণিকভাবে আহত দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত রিফাত জানান, তারা জনতা বাজার থেকে অটোরিকশাযোগে চরফ্যাশনের দিকে আসছিলেন। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি দাবি করেন, অটোচালকের অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক বলেন, “খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক