বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৭
৩৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার-৪টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈধ প্রার্থীদের অনুকুলে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় নির্বাচন আচররণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোলা-১ (সদর আসনে) প্রতিদ্বন্দ্বি সাতজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপির) চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিভ রহমান পার্থ ‘গরুর গাড়ি’, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলণের মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’, জাতীয় পার্টির আকবর হোসাইন ‘লাঙ্গল’, এনপিপির মিজানুর রহমান ‘আম’, ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ‘চেয়ার’ ও গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।
ভোলা-০২ আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। বিএনপির মো. হাফিজ ইব্রাহিম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মোহাম্মদ ফজুলল করিম ‘দাড়িপাল্লা’, আমজনতার দলের মো. আলা উদ্দিন ‘প্রজাপতি’, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ‘ছাতা’, জাতীয় পার্টির এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিটু ‘লাঙ্গল’ স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন খন্দকার ‘মোটর সাইকেল’ প্রতীক।
ভোলা -৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলণের মোঃ মোসলেহ উদ্দীন ‘হাতপাখা’, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ‘লাঙ্গল’, গণঅধিকার পরিষদের মোঃ আবু তৈয়ব ‘ট্রাক’ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নিজামুল হক ‘ফুলকপি’ প্রতীক পেয়েছেন। এ আসনে মোট প্রার্থী ৫ জন।
ভোলা-০৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলান নয়ন ‘ধানের শীষ’, জামায়াতের ইসলামীর মোহাম্মবদ মোস্তফা কামাল ‘দাড়িপাল্লা, আমজনতার দলে মোঃ জালাল উদ্দিন রুমি প্রজাপ্রতি, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলণের আবুল মোকারম মো. কামাল উদ্দীন ‘হাতপাখা’ ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলণের আবুল কালাম পেয়েছেন ‘সিংহ’ প্রতীক। এ আসনে মোট প্রার্থী ৬ জন।
রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। আচর বিধি মালা মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আচরণবিধি মেনে চলার জন্য বার্তা দিয়েছেন প্রার্থীদের। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা করা হয়েছে। সব ধরণের প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। কেন্দ্রের ঝুঁকি বিবেচনা করে আলাদা পরিকল্পনা নিবেন। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত