লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২১
২৯৬
লালমোহন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ভোগ দখলিয় জমিতে রাতের আঁধারে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ডিসেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন চর কোড়ালমারা ৯ নং ওয়ার্ডে গভীর রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ১ একর ৬০ শতাংশ জমি ১৯৯৪ সালে ক্রয় করে লালমোহন উপজেলার বাসিন্দা আবুল কালাম। আবুল কালাম মারা যাওয়ার পর নুরনবী গংরা শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ করে ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ও শাহে আলম ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে নুরনবী গংরা দেওয়ানী মামলা (যার নং ৩১/২০২০) দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। সে জমিতে কুট্টি মিয়া গতকাল ২০ জানুয়ারি গভীর রাতে হঠাৎ করে ঘর উত্তোলন করে।
নুরনবী বলেন, কুট্রিগংরা রাতের আধারে আমাদের জমিতে জোরপূর্বক ঘর করে জমি দখল করে, এর আগে উক্ত জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা করে। তখন আমরা গত ২১ ডিসেম্বর ২০২৪, তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করি। যার ডায়েরি নং ৮২৪।
এরপর পুলিশ ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দেন। এখন আবার আমাদের জমিতে ঘর উত্তোলন করে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও এ ঘটনায় ন্যায় বিচার দাবি করছি।
এবিষয়ে অভিযুক্ত মো. কুট্রি মিয়ার স্ত্রী মাহামুদা বলেন,আমি আমার জায়গায় ঘর করতেছি। রাতের আধারে কেন ঘর করে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় আমি যখন ইচ্ছা তখন ঘর করবো। তিনি আরো জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মোতাহার ও তার ভাই নসুর সহযোগীতায় এই ঘর উত্তোলন করি।
একই এলাকার মো. নজরুল বলেন, এ জমি নুরনবীর বাবা আবু মিয়াকে চাষাবাদ করতে দেখেছি। তার মৃত্যুর পর এখন নুরনবী গংরা চাষাবাদ করান, হঠাৎ করে কুট্টি মিয়া গংরা রাতের আঁধারে পুকুর খনন করে ঘর ও দোকান ঘর নির্মাণ করে জোর পূর্বক দখল করার চেষ্টা করে।
একই এলাকার সেলিম বলেন, আমার দেখা মতে এ জমিতে নুরনবী গংরা দীর্ঘ দিন ভোগ দখল করছেন। হঠাৎ করে কুট্টি মিয়ারা জোর করে ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা চালায়। এবং রাতের আঁধারে ঘর উত্তোলন করেন।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক