অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ভেলুমিয়ায় গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

২০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ভেলুমিয়ার চর চন্দ্র প্রসাদে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্র প্রসাদে গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর গবাদি প্রাণী সুরক্ষা সেবা কার্যক্রমের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন জিজেইউএস-এর লাইভস্টক অফিসার ডা. আবদুর রহিম। তাঁকে সহযোগিতা করেন জিজেইউএস-এর ফিল্ড অফিসার (টেকনিক্যাল) মো. কামরুজ্জামান এবং স্থানীয় লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) খলিলুর রহমান।
 জিজেইউএস-এর লাইভস্টক অফিসার ডা. আবদুর রহিম জানান, ক্যাম্পেইনে শতাধিক গরু ও মহিষকে তড়কা রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয়। পাশাপাশি পশুদের জন্য কৃমিনাশকও বিতরণ করা হয়। এতে প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় খামারিরা বলেন, নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক না পাওয়ায় অনেক সময় পশু রোগে আক্রান্ত হয়ে ক্ষতির মুখে পড়তে হয়। এ ধরনের বিনামূল্যের ক্যাম্পেইন তাদের জন্য অত্যন্ত সহায়ক।
গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে খামারিদের জীবিকা টেকসই করা এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জিজেইউএস আশাবাদ ব্যক্ত করেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...